করোনার 'পজেটিভ' বা 'নেগেটিভ' ভুয়া সনদ বিক্রি, চক্রের চারজন রিমান্ডে - The News Lion

করোনার 'পজেটিভ' বা 'নেগেটিভ' ভুয়া সনদ বিক্রি, চক্রের চারজন রিমান্ডে



ঢাকা প্রতিনিধি :     বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পজেটিভ বা নেগেটিভ ভুয়া সনদ টাকার বিনিময়ে সরবরাহকারী চক্রের চার সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।



রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল মুন্সী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামি লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। অপর আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।



এরআগে গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনার ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.