হিংসার বদলা হবে হিংসা, মারের বদলা মার, বললেন দিলীপ ঘোষ
মারের বদলা হবে মার, হিংসার বদলা হবে হিংসা। এটাই পশ্চিমবঙ্গে তাদের লক্ষ্য। সাফা জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়ান দিবসের অনুষ্ঠানে হাজির থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ মারের বদলা মার দেওয়ার কথা প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষার কথা স্মরণ করিয়ে দেন।
দিলীপ ঘোষ বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা ছিল, প্রয়োজনে প্রতিশোধ নাও। অহিংস যারা করে তারা কাপুরুষ। মারের বদলা মার ছিল শ্যামাপ্রসাদের শিক্ষা। আর এটাই এখন রাজ্য বিজেপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন তিনি।
দিলীপ ঘোষ আরও বলেন, যারা হিংসা করছে তাদের কাছে হাতজোড় করব না, প্রতিশোধ নেব। এটা করতে পারলেই শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দিলীপ ঘোষ আরও বলেন, আজ শ্যামাপ্রসাদের প্রয়ান দিবস। বাংলার জনক তিনি। তিনি যা চেয়েছিলেন, সেই বাংলাকে হিংসা থেকে মুক্তি দিতে হবে।

Post a Comment