বিশ্বের সব চেয়ে দামি মশলা - The News Lion

বিশ্বের সব চেয়ে দামি মশলা




 খাবারকে সুস্বাদু করতে মশলার জুড়ি মেলা ভার।  যুগের পর যুগ ধরে মানুষ নানান রকম মশলার ব্যবহার করে  আসছে। আবার এই সব মশলার মধ্যে কিছু কিছু মশলা অনেক দামিও রয়েছে। তবে হয়তো এই মশলার মতো এত দামী কিছু নেই। এক কেজির দাম আড়াই থেকে তিন লাখ টাকা।



 এই মশলা যে গাছ থেকে হয় সেটিও বিশ্বের সবথেকে দামি ফুলের গাছ। জানেন, কী সেই মশলার নাম? কেশর। ভারত, স্পেন, ইতালি জার্মানি, সুইজারল্যান্ডের মতো দেশে কেশরের ফলন হয়। ভারতে জম্মুর কিমসাতবার এলাকায় কেশরের চাষ হয়। এছাড়া কাশ্মীরের পম্পেওতে কেশরের চাষ হয়। প্রায় দেড় লাখ ফুল থেকে মাত্র এক কেজি কেশর হয়। তাই এই মশলার এত দাম।



সোনার মতো চড়া দাম বলে কেশরকে রেড গোল্ড বলা হয়। কথিত আছে ২৩০০ বছর আগে গ্রিসে প্রথম কেশরের চাষ শুরু হয়েছিল। তবে অনেকেই বলেন প্রথমবার কেশরের চাষ হয়েছিল স্পেনে। এখনও পৃথিবীর সব থেকে বেশি কেশরের চাষ হয় স্পেনে। কেশর ফুলের গন্ধ এতটাই চড়া হয় যে আশেপাশের এলাকা সুগন্ধে ভরে যায়। 




প্রতিটি ফুল থেকে সব থেকে বেশি হলে মাত্র তিনটি কেশর পাওয়া যায়। আয়ুর্বেদিক ওষুধ তৈরি থেকে শুরু করে ভাল কোনো রান্না, কেশরের ব্যবহার হয় বহু ক্ষেত্রে। রক্ত পরিশোধন থেকে লো ব্লাড প্রেসারের রোগীদের চিকিৎসা, কেশর উপকারী বলে প্রমাণিত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.