রবিবারের রাশিফল
মেষ রাশিঃ
অবস্থার পরিপ্রেক্ষিতে আজ আপনার পুরনো পরিকল্পনা পাল্টানো ঠিক হবে না। অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। পারিবারিক তরফে কিছু সমস্যার মুখোমুখি হওয়া সম্ভবপর। কিন্তু আপনার পরিবারের সদস্যদের সাহায্যে আপনি সেগুলিকে দূর করতে সক্ষম হবেন। দূরের যাত্রায় নিজের বাড়ি থেকে খাবার সঙ্গে নিন।
বৃষ রাশিঃ
পারিবারিক কোনো ব্যাপারে আজ খুব কাছের কেউ জড়িয়ে পড়তে পারে। দাম্পত্য জীবনের কোনো গোপন খবর তার কাছে উপস্থাপন করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আর্থিক প্রাপ্তিযোগ শুভ।
মিথুন রাশিঃ
দিনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী আজ সক্রিয় থাকবে। দুশ্চিন্তা না করে কাজের ভেতর মন দিন। প্রয়োজনে মা অথবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিতে দ্বিধা করবেন না। ব্যয় সংকোচন করুন। বিশ্রাম শুভ।
কর্কট রাশিঃ
আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না- এতে শান্তি নষ্ট হবে। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন।দাফতরিক কাজে দূরে কোথাও ভ্রমণের সময় আবেগপ্রবণতা পরিহার করে চলুন। বিদেশ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ব্যবসায় সাফল্য এনে দিতে পারে। পরিবারের বয়স্ক কেউ আজ বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন।ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন।
সিংহ রাশিঃ
যোগাযোগের ক্ষেত্রে নতুন ধরনের কোনো পরিবর্তন আপনার জন্য শুভ ফল বয়ে আনতে পারে। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলার সময় নিজের ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করা উচিত। এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে।
কন্যা রাশিঃ
আপনাকে আজ আরও বেশি কৌশলী হতে হবে। অধস্তন কর্মকর্তাদের কেউ গোপনে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যা আপনার মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।
তুলা রাশিঃ
দাম্পত্য ক্ষেত্রে কোনো কারণে মনোমালিন্য হলেও তা সংহত করে কর্মস্থলের কাজগুলো নির্বিঘ্নে সম্পাদনের চেষ্টায় সুফল পাবেন। যে কোনো ধরনের সৃজনশীল কাজ সুনাম বয়ে আনতে পারে।
বৃশ্চিক রাশিঃ
ইচ্ছার বিরুদ্ধে বা কারও কথায় প্রভাবিত হয়ে নতুন কোনো কাজে তড়িঘড়ি করে এমন কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না, যা আগামী দিনগুলোতে আপনার জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। মনকে সংযত রাখুন।
ধনু রাশিঃ
আর্থিক ক্ষেত্রে কিছুতেই কাউকে আজ নাক গলাতে দেবেন না। সবাইকে নিয়ে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ভালো করবেন। তবে মালামাল সাবধানে রাখুন। কারও কারও ক্ষেত্রে বিয়ের যোগ শুভ।
মকর রাশিঃ
আজকে আপনার প্রেমিকার মেজাজের পরিবর্তন হতে পারে। আপনি মানসিকভাবে অস্থির হতে পারেন এবং এর ফলে সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হতে পারে। মানসিক অস্থিরতা ঝেড়ে ফেলে প্রয়োজনীয় কাজ সম্পাদনে দৃঢ়তার সঙ্গে উদ্যোগ নিন। তবে অস্থির হয়ে নিজের কাজ অন্যের হাতে ছেড়ে দেয়া কোনোক্রমেই ঠিক হবে না। আজ যাত্রাপথে বিশেষভাবে সতর্ক থাকুন।
কুম্ভ রাশিঃ
আজকের দিনটি আপনার জন্য সাধারন মানের হবে। কর্মস্থলে অধীনস্থদের সঙ্গে মতবিরোধের কারণে সৃষ্ট উত্তেজনা পরিহার করে নিজের সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়াই ভালো হবে। প্রভাবশালী কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন।
মীন রাশিঃ
ধৈর্য ধরে থাকুন সফলতা আপনার কাছে ধরা দেবেই। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন।
Post a Comment