ভারত চিন উত্তেজনার মাঝেই আবার লগ্নির জন্য মউ স্বাক্ষর করছে এই রাজ্য - The News Lion

ভারত চিন উত্তেজনার মাঝেই আবার লগ্নির জন্য মউ স্বাক্ষর করছে এই রাজ্য




একদিকে যেমন ভারত চিন সীমান্তের উত্তেজনায় বেশ কয়েকজন নিহত আহত হওয়ার খবর আর অন্যদিকে দেখা গেল চিন ভারত বাণিজ্য বহাল তবিয়তে হতে।চিনের বিশিষ্ট গাড়ি প্রস্তুতকারী সংস্থা গ্রেট ওয়াল মোটরস আগামী দিনে এক বিলিয়ন ডলার লগ্নি করবে। গোটা বিনিয়োগ টা কয়েকটি ধাপে করা হবে। এজন্য মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাদের একটি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাইয়ে এবং চিনের অ্যাম্বাস্যাডার সুন ওয়ে ডঙের উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠকে এই মউ স্বাক্ষর হয় বলে জানা যাচ্ছে।






  যেখানে ভারতে নিযুক্ত ওই সংস্থার দুই প্রতিনিধি জেমস ইয়াংক এবং পার্কার শি-ও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। চিনের এই সংস্থাটি মহারাষ্ট্রের তেলগাঁও প্রকল্পে লগ্নি করছে। অন্যদিকে ভারত-চিন সীমান্তে সংঘাত বাড়ছে। যার ফলে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র বলেন, ‘ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর খবরে আমরা উদ্বিগ্ন। দুই দেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে আবার ভারত-চিন সীমান্তে উত্তেজনার দেখে উদ্বিগ্ন আমেরিকা সহ গোটা বিশ্ব। আমেরিকা চাইছে, এই সীমান্ত সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান করুক দুই পক্ষ।




 যদিও এবার সীমান্তে চিনের দাদাগিরি বন্ধ করতে পারে মোদী সরকার। অর্থাৎ হাতে নয়, ভাতে মারার কথা ভাবছে মোদী সরকার। লাদাখে ভারত এবং চিনের সংঘাতের পরেই কেন্দ্রের মোদী সরকারের স্পষ্ট নির্দেশ চিনা ইলেকট্রিকাল দ্রব্য ব্যবহার করে ৪জি আপগ্রেডেশন করা যাবে না। কেন্দ্রীয় সংস্থা বিএসএনএলকে একথা সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম বিভাগ জানিয়েছে, সেক্ষেত্রে ভারতে তৈরি ইলেকট্রিক্যাল দ্রব্য ব্যবহার করতে হবে। নিরাপত্তা ও তথ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।  শুধু বিএসএনকেই নয়, এমটিএনএলকেও চিনা সামগ্রী ব্যবহার করতে না করা হয়েছে বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.