গোবরডাঙ্গায় বিজেপিতে ভাঙন
বিজেপির ভাঙন অব্যাহত। এবার গোবরডাঙ্গাতে। করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে মানুষের পাশে থেকে কাজ করছেন। আর পাশাপাশি বিজেপির নেতারা ঘরে বসে রাজনীতি করছেন। এবং জাত পাত নিয়ে লড়াই করছেন।
বিজেপি নেতাদের বিরুদ্ধে ঠিক এমনটাই অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন এলাকার কয়েক শো দলত্যাগী বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা।

Post a Comment