আগস্টেই আসছে ইনহেলার ভ্যাকসিন - The News Lion

আগস্টেই আসছে ইনহেলার ভ্যাকসিন




আগস্টেই আসছে ইনহেলার ভ্যাকসিন। অক্সফোর্ড গবেষক দলের প্রধান জানিয়েছে অনলাইনে দেয়া এক বিবৃতিতে অক্সফোর্ড গবেষক দলের প্রধান আইরিস বিজ্ঞানী অধ্যাপক অ্যাড্রিয়ান হিল বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের সফলতার ব্যাপারে তার দলের গবেষকরা ৮০ শতাংশ নিশ্চিত।




এই ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে থাকা অধ্যাপক হিল বলেন, ‘সব কিছিু ঠিকঠাক থাকলে আশা করছি আগস্ট মাসেই এটি প্রস্তুত হবে। তবে সংক্রমণের হার খুব বেশি কমে গেলে এই ভ্যাকসিন আসতে দেরি হতে পারে।’  প্রফেসর হিল এর আগেও সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, যুক্তরাজ্যে ট্রান্সমিশনের হার খুব কম হলে গবেষণার কাজে বিলম্ব হতে পারে।






 কেননা খুব কম সংখ্যক স্বেচ্ছাসেবীর ভাইরাস ধরা পড়লে ভ্যাকসিনের পরীক্ষার কার্যকারীতার সঠিক মূল্যায়নে সমস্যা দেখা দেয়।  গত এপ্রিল থেকে ৫৫ বছরের বেশি বয়সী ১০২৬০ জন বয়স্ক ও শিশুদের নিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.