পরিযায়ী শ্রমিক নিয়ে আসার পথে বাসের মধ্যেই মৃত বাসচালক - The News Lion

পরিযায়ী শ্রমিক নিয়ে আসার পথে বাসের মধ্যেই মৃত বাসচালক





কেরল থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে ফেরার পথে বাসের মধ্যে চালকের মৃত্যুর ঘটনায় করণা আতঙ্ক ছড়ালো পরিযায়ী শ্রমিকদের মধ্যে।



জানা গেছে কেরলে আটকে থাকা ৩৪ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য শ্যামপুরের দেউলী থেকে গত ৩ জুন একটি বাস কেরল যায়।




৬ জুন শ্রমিকদের নিয়ে বাসটি শ্যামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জানা গেছে ফেরার পথে বাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বাস চালক।




সহকারি বাসচালক বাসটিকে নিয়ে শ্যামপুরে আসার পথে সোমবার বিকেল থেকে বাস চালকের শরীরের অবস্থার অবনতি হতে থাকে। পরিযায়ী শ্রমিকদের বক্তব্য মঙ্গলবার ভোর রাতে বাসের মধ্যেই চালকের মৃত্যু হয়।




এদিকে মঙ্গলবার সকালে বাসটিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চালকের মৃতদেহ বাস থেকে নামিয়ে সংরক্ষণ করে রাখা হয়।




প্রশাসন সূত্রে খবর মৃত বাস চালকের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে এছাড়াও বাসের সমস্ত যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.