হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিসে রক্তদান
উত্তর ২৪ পরগনার হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিসে অনুষ্ঠিত হলো রক্ত দান শিবির। উদ্বোধন করেন ১ নং পঞ্চায়েত সভাপতি অজিত সাহা। একদিকে করোনা আর একদিকে আমফান এই দুই বিপর্যয় এর মধ্যে রাজ্যে দেখা দিয়েছে
রক্তের সংকট।
সেই দিকে তাকিয়ে মুখমন্ত্রী অনুরোধ করেন প্রতি ব্লক স্তরে রক্তদান শিবির করতে
হবে।তার নির্দেশে আজ হাবরা বিডিও অফিস এর হল ঘরে অনুষ্ঠিত হয় এই রক্ত দান শিবির।৫০ জন রক্তদাতা রক্তদান করেন। সেন্ট্রাল ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ
করে।
সভাপতি অজিত সাহা বলেন প্রায় ১০০ জন রক্তদাতা রক্ত দিতে এসেছিলেন কিন্ত রক্ত সংগ্রহর পরিকাঠামো না থাকার কারনে
আমরা ৫০ জন
রক্তদাতার রক্ত দান করতে পেরেছি। আমফান দুর্যোগে ১০ হাজারের বেশি বড়ি ক্ষতি গ্রস্ত
হয়।
তাদের নামের তালিকা তৈরি করে তাদেরকে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে। এছারাও হাবরা ব্লকে তিন হাজার এর বেশি বড়ি পুরো
ক্ষতিগ্রস্ত হয়। সেই সব বড়ি নূতন করে তৈরি করে দেওয়া হবে। এদিন ১২০০ ত্রিপল দেওয়া হয় আমফান ঝড়ে যাদেরআংশিক ক্ষতি হয়েছে তাদেরকে।
অজিত সাহা আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, অমি তার দেখানো পথ অনুসরণ করে যাচ্ছি।

Post a Comment