সিটি সেন্টার ২ এর কাছে বিধ্বংসী আগুন
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ সিটি সেন্টার ২ এর কাছে বিধ্বংসী আগুন লাগে। রাজারহাট নিউটাউনের আটঘরা পূর্বপাড়া ঝুপড়িতে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন । অনেক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, আগুন লাগার সময় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া গিয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই ।
Post a Comment