সব হিন্দি চ্যানেল মোদীর চামচা, বললেন অনুব্রত - The News Lion

সব হিন্দি চ্যানেল মোদীর চামচা, বললেন অনুব্রত




মোদী সরকারের মতো ধোঁকাবাজ সরকার পৃথিবীতে আর নেই। তারা ভারতকে শেষ করতে চলেছে। এমনটাই অভিযোগ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোাগ, একের পর এক লকডাউনে দেশের জিনিস বিক্রি করে যাচ্ছে। এই কেন্দ্রীয় সরকার ভারতকে কোন দিকে নিয়ে যাচ্ছে কেউ জানে না।



রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, যাঁরা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। কেননা তাঁদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণের, খেটে খাওয়া মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিযায়ীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন অনুব্রত।


 অনুব্রত মণ্ডল আশ্বাস দিয়ে বলেন, কোনও পরিযায়ী শ্রমিক না খেয়ে থাকবেন না। যদি কারও সেই পরিস্থিতি হয়, তাহলে যেন তাঁকে ফোন করা হয়, মন্তব্য করেছেন অনুব্রত। রাজ্যে অঢেল খাদ্য আছে বলেছেন তিনি।



অনুব্রত মণ্ডল বিজেপিকে মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়ে বলেন, এই দলটা দেশর সব কিছুকে শেষ করতে চলেছে। সব হিন্দি চ্যানেল মোদীর চামচা। অভিযোগ করেছেন তিনি। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মোদীর ভজন করে বলে অভিযোগ করেছেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.