মৎস্যজীবীকে তুলে নিয়ে গেলো বাঘ - The News Lion

মৎস্যজীবীকে তুলে নিয়ে গেলো বাঘ




শনিবার সকালে  ৪ জন মৎস্যজীবী নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এক মুৎস্যজীবীকে তুলে গভীর জঙ্গলে নিয়ে চলে যায়।নিখোঁজ মৎস্যজীবীর নাম মনোহর মন্ডল।




ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি এক নম্বর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুরের জেমসপুর গ্রামের বাসিন্দা মৎস্যজীবী মনোহর মন্ডল সহ আরও ৩ জন মৎস্যজীবী একটি নৌকা ভোরে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়।বিদ্যা নদীতে ৪ জন মৎস্যজীবী কাঁকড়া ধরতে ধরতে  নদীর খাঁড়িতে ঢুকে তারা।




তখন ঠিক সকাল ৭ টা কাঁকড়া ধরার নেশায় ব্যস্ত মৎস্যজীবী মনোহর মন্ডল সহ আরও ৩ জন মৎস্যজীবী।হঠাৎই পীরখালি এক নম্বর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী মনোহর মন্ডলের উপর।বাঘের থাবায় নৌকা থেকে জলে ছিটকে পড়ে মনোহর মন্ডল।বাঘ জল থেকে শিকার কে এক ঝাঁটকায় তুলে নেয়।




তারপর বাঘ মৎস্যজীবী মনোহর মন্ডলকে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।বাকী মৎস্যজীবীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.