উপবাস থেকে শ্রদ্ধা নিহত ২০ জওয়ানদের উদ্দ্যেশে
লাদাখে ভারত চীন সীমান্তে চীনা সেনার আক্রমণে শহীদ হয় ২০ জন বীর জওয়ান।এই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ১২ ঘন্টা উপবাসে বসলো নদীয়া শান্তিসেবা কল্যাণ সমিতির ৫০ জন সদস্য।
রানাঘাট কামারপাড়ায় এই সংগঠনের সদস্যরা প্যান্ডেল বেঁধে এই নির্জলা উপবাস কর্মসূচিতে অংশনেয়। জাতীয় পতকা লাগিয়ে বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
নদীয়া শান্তিসেবা কল্যাণ সমিতির কর্ণধার রাকেশ আলী জানান শহীদদের এই মৃত্যু মর্মান্তিক।শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত১২ ঘন্টা নির্জলা উপবাসে থাকবেন তারা।

Post a Comment