কালো শাড়ি ও টিপে অনুরাগীদের মুগ্ধ কলেন মিমি - The News Lion

কালো শাড়ি ও টিপে অনুরাগীদের মুগ্ধ কলেন মিমি




 লকডাউনের জন্য টানা দুমাসের বেশি বন্ধ শ্যুটিং। তাই দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে শ্যুট করেন নি মিমি।  তবে এখন লকডাউন একটু সিথিল হওয়ায় ইউটিউব চ্যানেলের জন্য মিউজিক ভিডিওর শ্যুট করেন সেখানে তিনি অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন। আর এবার তাঁর নিজের গলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের  আমার পরাণ যাহা চায় গানটি গেয়েছেন মিমি।



 সেই গানেরই মিউজিক ভিডিও চলছে। রাজারহাট সংলগ্ন এলাকায় মিউজিক ভিডিওর শ্যুটিং চলছে বলে জানা যাচ্ছে। সেখান থেকে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কালো শাড়িতে মিমি গিটার বাজাচ্ছেন।   



তবে সমস্ত নিয়ম মেনেই শ্যুটিং চলছে বলে জানা যাচ্ছে। শ্যুট শুরু হয়েছে সোমবার। সংক্রমণের কথা মাথায় রেখেই স্বল্প সংখ্যক ক্রু নিয়ে কাজ করেছেন সাংসদ। মিমি চক্রবর্তীকে এমন বঙ্গ তনয়ার লুকে গানের ওপারে ধারাবাহিকে দেখেছিল দর্শক। লকডাউনে সেই ধারাবাহিকও পুনরায় সম্প্রচারিত হয়েছে। আর তারই মধ্যে ফের সেই শাড়ি ও কপালে কালো টিপ, এমন লুকে দেখে যে অনুরাগীরা মুগ্ধ হবেন তা বলাই বাহুল্য। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.