হাওড়া জেলা হাসপাতালে কেন্দ্রীয় দল - The News Lion

হাওড়া জেলা হাসপাতালে কেন্দ্রীয় দল





কেন্দ্রীয় দল হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে গেলেন। বুধবার সকালে ওই দলের সদস্যরা জেলাশাসকের অফিসেও আসেন। সেখান থেকে আসেন হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা।





হাওড়া জেলা হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা না হলেও আগামী দিনে এখানে পরিকাঠামো থাকলে কি কি চিকিৎসা দেওয়া সম্ভব তাও খতিয়ে দেখেন তাঁরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস, হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





উল্লেখ্য, রাজ্যে করোনা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় হলফনামা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এর আগে পরিস্থিতি দেখতে রাজ্যে ওই প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.