চলে গেলেন ওডিশার জনদরদী নেতা অর্জুন চরণ শেঠি - The News Lion

চলে গেলেন ওডিশার জনদরদী নেতা অর্জুন চরণ শেঠি



চলে গেলেন ওডিশার জনদরদী নেতা অর্জুন চরণ শেঠি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিকমহলে।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘শেঠির মৃত্যু রাজ্য-রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি করেছে।’




 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে এদিন গভীর শোকপ্রকাশ করেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওডিশা একজন উচ্চমানের রাজনীতিককে হারাল।  জানা গিয়েছে, দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব সামলেছেন শেঠি। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী জমানার ২০০০ সাল থেকে ২০০৪ পর্যন্ত এনডিএ সরকারের তিনি ছিলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের মন্ত্রী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.