রইল করোনার নতুন উপসর্গের তালিকা
বিশেষজ্ঞরা করোনা নিয়ে বেশ কিছু নতুন উপসর্গের বিষয়ে জানিয়েছেন যেগুলোর মাধ্যক্মে কিছুটা হলেও অনুমান করা যাবে সামনের মানুষটি করোনা সংক্রমিত কি না। বিশ্বজুড়ে ইতিমধ্যে কয়েক মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত। একই সঙ্গে ভারতেও বাড়ছে এই সংক্রমণের হার। ইতিমধ্যে একাদিক রাজ্যর হাসপাতালে শুরু হয়েছে করোনা সংক্রমণ।
তবে একাধিক করোনা সংক্রমিত ব্যক্তিদের পরীক্ষা করাতে এই ভাইরাসের গতি প্রক্রিতি সম্পর্কে পর্যালোচনা করে বেশ কিছু নতুন উপসর্গ বোঝা যাচ্ছে। যার ফলে বোঝা যাচ্ছে কোন ব্যক্তি সংক্রিমত কি না। করোনা সংক্রমিত ব্যক্তিদের সবার আগে কোন কিছু গন্ধের অনুভুতি এবং খাবারের ক্ষেত্রে স্বাদের অনুভতি ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে স্বাভাবিক ভাবে তারা বুঝতে পারে না কি খাচ্ছে।
একাধিক করোনা সংক্রমিতদের পরীক্ষা করে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে এসেছেন।এছাড়াও করোনা সংক্রমিতদের মধ্যে ঠাণ্ডার প্রবনতা লক্ষ করা গিয়েছে। যা আরও একটি অন্যতম লক্ষণ হিসেবে ধরছেন বিশেষজ্ঞরা। পাশপাশি পেশিতে ব্যথা হওয়া গলাতে ব্যথা হওয়া অন্যতম উপসর্গ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এছাড়াও অনেকি সময়ে মাথা যন্ত্রণা এবং চোখের সমস্যাও দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
Post a Comment