বিজেপির অপপ্রচার রুখতে আমাদের ছেলেরা প্রস্তুত, জানালেন জ্যোতিপ্রিয় - The News Lion

বিজেপির অপপ্রচার রুখতে আমাদের ছেলেরা প্রস্তুত, জানালেন জ্যোতিপ্রিয়






বিজেপির নতুন দায়িত্ব পেয়েই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দায়িত্বজ্ঞানহীন এর মতো পরিচয় দিয়েছেন। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়াতে এসে এমনই অভিযোগ তুললেন উত্তর ২৪ পরগনা জেলা তৃনমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 



তিনি বলেন, ওদের দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে অনুরোধ করেছিলেন। কিন্ত প্রধানমন্ত্রীর সেই অনুরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিভিন্ন মিথ্যা অভিযোগে বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মীরা। 




ওরা মারছে  আমাদের দলের ছেলেদের, আর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেই বিক্ষোভ শুরু করে দেয় ওরা। এরমধ্যে ওদের দলের এক সর্বভারতীয় নেতা আসছেন রাজ্যে, আর সেই নেতা আসার আগেই করোনা ও আম্ফান নিয়ে মিথ্যে নাটক সাজিয়ে অবস্থান বিক্ষোভ করছে বিজেপির নেতা কর্মীরা। 






বিজেপির ওই সর্বভারতীয় নেতা এই রাজ্যে আসলে রাজ্যবাসীর উচিত কালো দিন পালন করা। জ্যোতিপ্রিয় অভিযোগ করে বলেন, বিজেপি নেতারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তৃনমূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তবে ওদের অপপ্রচার মোকাবিলা করতে আমাদের ছেলেরা প্রস্তুত।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.