রাজ্য সরকার ও রাজ্য সরকারি হাসপাতালগুলিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের - The News Lion

রাজ্য সরকার ও রাজ্য সরকারি হাসপাতালগুলিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের




রাজ্য সরকার ও রাজ্য সরকারি হাসপাতালগুলিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। করোনা মহামারির পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্তদের উচিত আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানো। বিশেষত যারা করোনার সঙ্গে লড়ছে, তাদের সঙ্গে ব্যবহার ভালো করা উচিত দেশের সরকারি হাসপাতালগুলির। এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।




 শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে করোনা আক্রান্ত রোগিদের সঙ্গে পশুদের থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। এমনকী মৃত্যুর পরেও দেহগুলিকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে প্রায়। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউল, এম আর শাহ ও অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দেয় ব্যবহার ভালো করতে হবে রাজ্য সরকারগুলিকে।  আদালতের পর্যবেক্ষণ দেহ আবর্জনার স্তুপে পাওয়া যাচ্ছে, যা কখনই কাম্য নয়।




পশুদের থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে করোনা রোগিদের সাথে। এই ধরণের ব্যবহার বর্বরোচিত, অমানবিক। এছাড়াও পরিবারের লোকেদের তথ্য দেওয়া হচ্ছে না। যিনি মারা যাচ্ছেন, তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া না হলেও, অন্তত খবরটুকু দিতে পারে পরিবারকে। সেই প্রয়োজনীয় তথ্যও পাচ্ছেন না পরিবারের লোকেরা।  এই ইস্যুতে কেন্দ্র সরকারের পাশাপাশি, তামিল নাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্রের কাছ থেকে ১৭ই জুনের মধ্যে উত্তর চেয়েছে সুপ্রিম কোর্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.