দেশ জুড়ে চলছে চিনা পণ্য বর্জনের হিড়িক - The News Lion

দেশ জুড়ে চলছে চিনা পণ্য বর্জনের হিড়িক





ভারত চিন সীমান্তে সেনা উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে  ভারত চিন সেনার মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালেও আলোচনা হয়েছে বলে ভারতীয় সেনা সুত্রে জানা গিয়েছে।  তা সত্বেও সীমান্তে চড়ছে উত্তেজনা। 






ভারতের অভিযোগ, শান্তি প্রক্রিয়ার মধ্যেও সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। ভারতের অভিযোগ, স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। সীমান্ত এলাকায় নির্মানকাজের জন্য কাঁচামাল মজুদ করছে চিন। সেই ছবিও দেখা গিয়েছে। এমনকী সীমান্ত এলাকায় বেশ কয়েকবার গাড়ি যাতায়াত করতেও দেখা গিয়েছে। ওই গাড়ি গুলিতে চিনের সেনা জওয়ানরা যাতায়াত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  






পাশাপাশি, প্যাংগং সো তেও চিনে সেনার বাড়বাড়ন্ত ঘটছে। অন্যদিকে, চিনা সেনার মোকাবিলায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারতও। ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত চিন সীমান্তজানা গিয়েছে, পশ্চিম লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা ড্রোন ও হেলিকপ্টার উড়ছে। এদিকে বাড়ছে ভারতের সেনা প্রস্তুতিও। সীমান্ত এলাকায় ভারত একদিকে যেওমন সেনা বাড়িয়েছে, তেমনি প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীকেও। দুই দেশের সেনা বাহিনী সীমান্ত এলাকায় তাঁবু তৈরি করছে।  





সব মিলিয়ে  দুই দেশের সেনা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে গালওয়ানে সংঘাতের পর ভারতজুড়ে উঠেছে চিনা দ্রব্য বর্জনের ডাক। সেই প্রতিবাদে সামিল হয়েছেন ভারতের ব্যাবসায়ীরাও। চিনকে কোনঠাসা করতে ভারত চিন সেনা সংঘর্ষের পরেই চিনকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে ভারত। ৫ জি বাজারের মতো বড়ো এবং গুরুত্বপূর্ন প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে। 





ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয় এবং বাণিজ্যমন্ত্রণালয় ভারতে চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে। ইতিমধ্যেই চিনা সংস্থার সঙ্গে মোটা অংকের চুক্তি বাতিল করেছে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডোর অফ ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রের তরফে ভারতের ভারত সঞ্চার লিগম লিমিটেড (বিএসএনএল) কেও ভিনা পণ্য ব্যাবহার করে আপগ্রেডশন বন্ধ করতে বলা হয়েছে। 






ভারতের সেলিব্রিটিদের উদ্দেশ্যে দেশটির বণিক সমাজ বার্তা দিয়ে জানিয়েছে, ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের তাবড় ব্যাক্তিত্ব অমিতাভ বচ্চন, এম এস ধোনি, শচীন তেন্ডুলকর এবং অক্ষয় কুমাররা যেন চিনা পণ্যের প্রচারে এগিয়ে না আসেন। ভারতের বণীক সমাজের ছাতার তলায় রয়েছে ভারতের ৭ কোটি বণীক এবং ৪০ হাজার ব্যাবসায়িক প্রতিষ্ঠান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.