দেশে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ৫৮৬ জন
গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। যা এখনও পর্যন্ত
ভারতে একদিনের করোনা সংক্রমণের রেকর্ড। যার ফলে ভারতে মোট করোনা সংক্রামিতের সংখ্যা
৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন।
কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা
গিয়েছেন ৩৩৬ জন। ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১২ হাজার ৫৭৩ জন।
বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা আক্রান্তের
সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। ইতিমধ্যে ভারতে ২ লাখ ০৪ হাজার ৭১১ জন করোনা থেকে
সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
ভারতে মহারাষ্ট্র রাজ্যের পর করোনা ভয়াবহ আকার নিতে
শুরু করেছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রামিত
হয়েছেন ২,৮৭৭ জন। যার ফলে দিল্লিতে মোট করোনা সংক্রামিতের সংখ্যা পৌছে গিয়েছে ৪৯
হাজার ৯৭৯ জনে। যারমধ্যে শুধুমাত্র দিল্লি শহরেই করোনা আক্রান্ত ২৬ হাজারের বেশি।
ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। গত
মঙ্গলবার অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর নমুনা টেষ্ট করার পর গত
বুধবার জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
দিল্লি সরকার ইতিমধ্যেই জানিয়েছে,
জুলাই মাসের মধ্যে দিল্লিতে করোনা পজেটিভ রোগীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখে পৌছে
যাবে। পরিস্থিতি সামাল দিতে এখন রীতিমতো
নাভিশ্বাস উঠেছে দিল্লি সরকারের।

Post a Comment