হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে মৃত্যু
বাড়ির ছাদের সামনে দিয়ে যাওয়া বিপদজনক হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মিস্ত্রির। মৃতের নাম পরেশ মন্ডল (২৭)। রঘুনাথগঞ্জের ভাগিরতি পল্লী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী জঙ্গিপুরের বাসিন্দা পেশায় পাইপলাইনের মিস্ত্রি পরেশ ভাগীরথীপল্লির একটি বাড়িতে জলের পাইপলাইনের কাজ করতে এসেছিলেন।
আচমকা বাড়ির ছাদের সামনে দিয়ে যাওয়া হাইভোল্টেজের ঐ ইলেক্ট্রিক তার দেহের সঙ্গে স্পর্শ করে।মুহূর্তে মধ্যে আগুন আর কালো ধোঁয়ায় এলাকা ভরে যায়।
লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

Post a Comment