হঠাৎ বিয়ের পিড়িতে অভিনেত্রী নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক : করোনাকালে আচমকাই নিজের বিয়ের খবর চাউর করলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন- আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে। এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি।
তবে তিনি কার সঙ্গে গাঁটছড়া বাধলেন তা এখনো প্রকাশ করেননি। এমনকি ফোনে এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি এই নায়িকা।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
Post a Comment