লুকিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে পাইপ থেকে পড়ে মৃত চিকিৎসক
ইন্দোরের ইনডেক্স মেডিকেল কলেজে নিজের বান্ধবীর সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়ে হোস্টেলের পাইপ থেকে পড়ে মৃত্যু হল চিকিৎসকের। সূত্রের খবর, ওই চিকিৎসকের নাম আয়ুশ। আয়ুশ এবং তার বান্ধবী একসঙ্গে ইনডেক্স হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন।
বান্ধবীর সঙ্গে দেখা করে ফিরে আসার সময় হোস্টেলের তিনতলার পাইপ থেকে পা পিছলে পড়ে গেলে মারাত্মক চোট পান তিনি। তারপর তাঁকে তড়িঘড়ি ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
লকডাউনে তাঁর বান্ধবী হোস্টেলে এলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল আয়ুশ। এসপি সুরজ ভার্মা জানিয়েছেন, ইনডেক্স মেডিকেল কলেজের চিকিৎসক আয়ুশ মারা গেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইনডেক্স মেডিকেল কলেজে ও আয়ুসের পরিবারে।
Post a Comment