আত্মঘাতী হননি, খুন হয়েছে বলে দাবি জন অধিকার পার্টির প্রধানের
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ গোটা দেশ। পাটনায় সুশান্তের পৈতৃক বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব দাবি করেন, সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হননি, তাঁকে খুন করা হয়েছে। এমনকি সিবিআই তদন্তও দাবি করেছেন ওই নেতা।
এমনকি সুশান্তের এক আত্মীয়েরও একই দাবি। তাঁর মতেও প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে খুন করা হয়েছে। কারন তাঁর আত্মীয় আরসি সিংয়ের মতে, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না।
জানা গিয়েছে, রবিবার ঘটনার আগে মুম্বইয়ের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছিলেন সুশান্ত। সকালে তাঁর পরিচারিকা দরজা না খুলতে পারায় লোকজনকে ডাকেন। পরে মেকানিক ডেকে আনা হয়। দরজা খুলে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সোমবার মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য করবে পরিবার।
Post a Comment