হাবড়ায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ (Video) - The News Lion

হাবড়ায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ (Video)





                                           
                                                       Video 1  Presented By Setu News


 আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিস্তীর্ণ এলাকা। যার মধ্যে  অন্যতম হাবড়া থানার অন্তর্গত পৃথিবী পঞ্চায়েতের বামিহাটি রাঘবপুর নতুন হাট এলাকায়। এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানে।  বিদ্যুৎ দপ্তর গাফিলতির কথা জানিয়েছেন গ্রামবাসীরা। বারংবার  জানিয়েও বিদ্যুত আসেনি এলাকায় তাই আজ বাধ্য হয়ে এলাকার মানুষ পথে নেমেছে। রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে হাবরা বদর রোড।



                                      

                                                   Video 2  Presented By Setu News


 প্রশাসনের গাফিলতির কথা জানিয়েছেন তারা। ক্ষিপ্ত গ্রামবাসীরা দাবি করেছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে তাদের চলা খুব কষ্টকর হয়ে পড়েছে তাই তারা আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে। তাদের দাবি যতক্ষন পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না আসবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে থাকবেন।  ঘটনাস্থলে হাবরা থানা পুলিশ প্রশাসন। তারা  এলাকার মানুষের সাথে কথা বলছেন যাতে অবরোধ তুলে সুষ্ঠু সমাধানে আসা যায়।  কিন্তু গ্রামের মানুষ তাদের সিদ্ধান্তে অবিচল।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.