ছেলের হাতে মা খুন - The News Lion

ছেলের হাতে মা খুন





ছেলের হাতে খুন হলো মা ।আহত বাবা আশঙ্কা জনক অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনাটি ঘটেছে শুক্রবার  রাতে নদিয়ার  চাপড়া থানার আনশশী গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত আছিয়া বিবি বয়স ৫৫ ।





স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আনশশী গ্রামে ছাগল বাঁধা নিয়ে মসলুম মাহতপুর এর সাথে ছেলে আজিজ মাহতপুর এর সঙ্গে বচসা বাধে।অভিযোগ রাগের মাথায় আজিজ কাঠ নিয়ে বাবা কে আক্রমণ করে এই সময় তার মা আছিয়া বিবি ঠেকাতে এলে তাকেও মাথায়  আঘাত করে এরপর আজিজ বাড়ি থেকে চম্পট দেয়।





রক্তাক্ত অবস্থায় তারা পরে যায়।এরপর স্থানীয় লোকজন তাদের কে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে আছিয়া বিবি কে।





অবস্থার অবনতি হলে মসলুম মাহতপুর কে কৃষ্ণনগর শক্তি নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার পর চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত এ নেমেছে।আজিজ মাহতপুর এর খোঁজে নেমেছে পুলিশ

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.