নদী ভাঙনে বির্পযস্ত জয়পুরের চিৎনান গ্রাম
নদী ভাঙনে বির্পযস্থ হয়ে পড়েছে আমতা ২ নং ব্লকের জয়পুরের চিৎনান গ্রাম। গত কয়েকদিন ক্রমাগত নদীর পাড় ভাঙনে চিৎনান দক্ষিন পাড়ায় প্রায় ৫০ ফুট এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর বর্ষার শুরতেই নদীর এই পাড় ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা। তাদের মতে আশঙ্কা আগামী দুএকদিনে কোটালে নদীতে জল বাড়লে পাড় ভেঙে গ্রামে জল ঢুকে যাবে।
হাওড়া জেলার দীপাঞ্চলে অবস্থিত ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম রুপনারাযণ ও মুন্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা থাকায় প্রতি বছর বর্ষাকালে এই এলাকায় বন্যার জল ঢুকে পড়ে। যদিও সম্প্রতি দক্ষিন পাড়া এলাকায় নদীর পাড় ভাঙতে থাকায় বর্ষার আগেই নদীর পাড় ভেঙে গ্রাম প্লাবিত হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এমনিতে নদীতে ঢেউ এর ফলে পাড় ভাঙছিল তার উপরে আমফান ঝড়ে পাড়ে থাকা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে যাওয়ায় নদীর পাড়ের মাটি সরে গিয়ে ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা নদীতে যেভাবে কোটালের জল বাড়ছে তাতে রবিবার পাড় ভেঙে গ্রামে জল ঢুকলে মানুষের পাশাপাশি চাষের ব্যাপক ক্ষতি হবে।
অন্যদিকে এদিন নদী ভাঙনের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল ও চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বেগম। তারা জানান বিষয়টি সেচ দপথরকে জানানো হয়েছে। দ্রৃত ভাঙন রোধে কাজ শুরু হবে।

Post a Comment