অসমে ভয়াবহ ভূমিধসের মৃত ২০ - The News Lion

অসমে ভয়াবহ ভূমিধসের মৃত ২০




বন্যাবিধ্বস্ত অসমে ভয়াবহ ভূমিধসের জেরে প্রাণ হারালেন কমপক্ষে ২০ জন মানুষ। আহত হয়েছেন আরও অনেকে।  জানা গিয়েছে, দক্ষিণ অসমে এই দুর্ঘটনা ঘটেছে। যে ২০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ লোকই দক্ষিণ অসমের বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার বলে জানা গিয়েছে।





ওই এলাকায় বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে বলে সূত্রের খবর।  দুর্ঘটনার নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ৬ জন রয়েছে বলে সূত্রের খবর। আরও অনেকে আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল।     




ইতিমধ্যে ভয়াবহ বন্যায় ভাসছে অসম। প্রায় ৩ লক্ষ ৭২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। অসমের গোয়ালাপাড়ায় জেলা এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার কবলে পড়েছে প্রায় ৩৪৮ টি গ্রাম। মৃত্যু হয়েছে ৬ জনের। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর বলছে, এখন পর্যন্ত এই বন্যায় প্রায় ২৭ হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.