বাংলাদেশ থেকে রেমডেসিভির আনছে মহারাষ্ট্র
ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া মহারাষ্ট্র প্রদেশের সরকার গুরুতর কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে রেমডেসিভির সংগ্রহ করবে বলে জানিয়েছে। ইবোলার ওষুধ হিসেবে পরিচিত রেমডেসিভিরের প্রত্যেক ফাইলের দাম ১২ হাজার রুপি নির্ধারণ করেছে রাজ্য সরকার।
ইবোলার এই ওষুধটি উৎপাদন এবং বাজারজাত করার এখনও ভারতের কোনো কোম্পানিই অনুমতি পায়নি। এছাড়া ওষুধটির আবিষ্কারক ও প্যাটেন্টের অধিকারী মার্কিন ওষুধ কোম্পানি গিলিয়াডও এটি এখনও বাজারে ছাড়েনি। যে কারণে মহারাষ্ট্র প্রদেশের সরকার করোনার গুরুতর রোগীদের চিকিৎসায় জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য এই ওষুধটি বাংলাদেশ থেকে সংগ্রহ করছে।
বিশ্বে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে রেমডেসিভিরের জেনেরিক সংস্করণ উৎপাদন এবং বিক্রি শুরু করেছে। করোনা মহামারি শুরু হওয়ার পর ওষুধটি বিশ্বে প্রথম উৎপাদন করেছে বাংলাদেশের ওষুধ প্রস্ততকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশের আরেক কোম্পানি এসকেফেও ওষুধটি উৎপাদন করে দেশের হাসপাতালে সরবরাহ শুরু করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী, বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো কোনও ধরনের
Post a Comment