একদিনে ৯,৯৭১ আক্রান্তের নতুন রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছে ভারতে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে শনিবার একদিনে আক্রান্ত হয় ৯ হাজার ৮৮৭ জন।
আজ রবিবার (৭ জুন) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন । এতে করোনায় বিপর্যস্ত দেশ স্পেনকে ছাড়িয়ে বিশ্বে পঞ্চমে স্থানে অবস্থান করছে।
ভারতের একধাপ উপরে অবস্থান করা যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৯২ জন। আক্রান্তের সংখ্যায় এর উপরে অবস্থান যথাক্রমে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের। এছাড়া এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬ হাজার ৯২৯ জন।
কয়েক দিন যাবত প্রতিনিয়ত ৮ হাজারের উপরে করোনায় আক্রান্ত হচ্ছে। সেইসঙ্গে প্রায় প্রতিনিয়ত ভাঙছে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। লকডাউন শিথিলের পর থেকে সংক্রমনের হার অনেক উর্ধমুখী।
করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। প্রদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ হাজার ৮শ' ৪৯ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু, গুজরাট ও দিল্লির।
Post a Comment