সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব উদ্যোগ
সুশান্ত সিং রাজপুত আত্মঘাতি হলেন কেন ? সেই উত্তর এখনো পাওয়া না গেলেও এই খবরে কিছুটা অবিশ্বাস এর মধ্যে ছিলেন রানাঘাট রামনগর সন্ন্যাসী বাগানের চিত্রশিল্পী মানিক দেবনাথ।বয়স ৫৭ তাঁবুও তিনি বিশ্বাস করতে পাচ্ছিলেন না।কিন্তু যখন তাঁর ভ্রম কাটলো তখন সন্ধ্যে গড়িয়ে রাত্রি।
সত্যিই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে " antold ধোনি 'খ্যাত সুশান্তের।এই খবরে মর্মাহত হয়ে রাত্রি জেগে একটি ছোলার ডালের ওপর এঁকে ফেলনেল ব্যোমকেশ খ্যাত সুশান্তের ছবি।
অনেক মনীষীদের ছবি এঁকে বিখ্যাত রানাঘাটের এই শিল্পী "সদ্য প্রয়াত সুশান্তের ছবি যখন শেষ করলেন তখন রাত্রি গড়িয়ে ভোর।মানিক বাবুর অনন্য সৃষ্টির সম্ভারে যোগ হলো সদ্য প্রয়াত ৩৪ বছরের যুবকের সাবলীল ছবি।শিল্পীর ভাষায় এটা প্রয়াত শিল্পীর প্রতি আরেকজন শিল্পীর শ্রদ্ধার্ঘ।
একই সঙ্গে অকালে ঝরে যাওয়া এক প্রতিভাবান শিল্পীর প্রয়াণে তাঁর অনুশোচনাও বটে। দুঃখ একটাই যার উদ্দেশ্যে করা তাকে আর জানানো সম্ভব হবে না কোনদিনই।

Post a Comment