মমতার বাংলা পেল ফের আন্তর্জাতিক স্বীকৃতি - The News Lion

মমতার বাংলা পেল ফের আন্তর্জাতিক স্বীকৃতি





মমতার বাংলা পেল ফের আন্তর্জাতিক স্বীকৃতি। এই সম্মান এনে দিলেন মমতার সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ইলেকট্রিক বাসের পরিষেবা বিশ্বের সামনে তুলে ধরবে আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যশনাল এনার্জি এজেন্সি। 





ওই সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের ইলেকট্রিক বাসের যে পরিষেবা আছে, তার তুলনায় কলকাতার পরিষেবা অনেক বেশি। এমনকী ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতার পরিষেবা এগিয়ে। কলকাতার যাত্রীরা যে পরিষেবা পাচ্ছেন, তা বিশ্বের অন্য কোনও রাজ্যে বা অন্য কোনও শহরে নেই।





করোনা সংক্রমণের মধ্যেও বাংলার এই প্রাপ্তি মমতার সরকারের উন্নয়নেরই নামান্তর। এই পরিস্থিতিতেও বাংলায় আন্তর্জাতিক  স্বীকৃতি এল, তা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা আর শুভেন্দু অধিকারীর কুশলতার ফল। এই আন্তর্জাতিক সম্মান রাজ্যের পরিবহণ দফতরকে ফের উজ্জীবিত করে তুলবে এই করোনা পরিস্থিতিতেও।





আন্তর্জাতিক স্বীকৃতির পর পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছিল তাঁর দফতর। সেই কাজে আমরা ১০০ শতাংশ সফল হয়েছি। তাই এই আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্তি হয়েছে আমাদের। আমরা জগৎসভায় রোল মডেলে পরিণত হয়েছি।






শুভেন্দু বলেন, কলকাতায় মোট ৮০টি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করা হয়েছিল। এই সংখ্যাটা আরও বাড়ানো হবে। পরিবহণ দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 




এই সম্মান বাংলার কাছে অত্যন্ত গর্বের। কারণ চিন, চিলি, ফিনল্যান্ডের মতো দেশ এই পরিষেবা চালু করলেও, তাদের থেকে ভালো পরিষেবা আমরা দিতে পারছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.