আজ নিজের হাতে বানিয়ে নিন বুন্দিয়া পরোটা - The News Lion

আজ নিজের হাতে বানিয়ে নিন বুন্দিয়া পরোটা



উপকরণঃ

 ২ জন
১৫০ গ্রাম মটর ডালের বেসন

২০০ গ্রাম চিনি

১ চিমটি কামধেনু রং

১ চিমটি লবণ

১ চা চামচ বেকিং পাউডার

৩ টে থেঁতো করা ছোট এলাচ

১ কাপ ময়দা

২ টেবিল চামচ ঘি

সাদা তেল




প্রণালিঃ
প্রথমে বেসন,কামধেনু রং, বেকিং পাউডার,ও লবণ ভালো করে মিশিয়ে নিয়ে জলে গুলে নিতে হবে।

আমার বাড়িতে বোঁদে ভাজার ছানতা নেই বলে বলে আমি একটি প্লাস্টিকের ফুড কন্টেইনার কে বোঁদে ভাজার ছানতা বানিয়ে নিয়েছি।

এইবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গ্যাসের ওভেন লো করে বোঁদে গুলোকে ভেজে নিতে হবে।

অন্য একটি পাত্রে চিনির সাথে দেড় কাপ জল দিয়ে তারমধ্যে থেঁতো করা এলাচ দিয়ে ভালো করে ফোটাতে হবে।






চিনির রসটা ফুটে গেলে তারমধ্যে বোঁদে গুলো দিয়ে দিতে হবে।এবং চিনির রস টা বোঁদের সাথে মিশে গেলে নামিয়ে দিতে হবে এবং একটি পাত্রে ঢেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে।

বোঁদে টা ঠান্ডা হয়ে গেলে তারমধ্যে ময়দা ও ঘি দিয়ে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। এবং ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে।

এবার ছোট ছোট লেচি গুলোকে গোল গোল করে বেলে নিতে হবে।

বেলে নিয়ে তেলে ভাজলেই রেডি হয়ে যাবে বুন্দিয়া পরোটা। এই পরোটা টি শুধু শুধু খেতে খুব ভালো লাগে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.