বাড়িতে নিজে হাতে তৈরি করুন মজাদার বুন্দিয়া
উপকরণ:
ছোলার ডালের বেসন – দেড় কাপ
বেকিং পাউডার – আধা চা চামচ
গহলুদ ফুড কালার বা জাফরান – সামান্য ( নাও দিতে পারেন )
চিনি – দেড় কাপ
তেল – ভাজার জন্য
প্রণালী:
>বেসনে বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার এর ভেতর দেড় কাপ জল দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন।
> বাটিতে জল দিয়ে গুলানো বেসন অল্প করে জলে ফেলুন । বেসন যদি জলে ভেসে উঠে তাহলে বুঝবেন বেসনে জলের পরিমান ঠিক আছে। আর বেসন যদি জলে ভেসে না ওঠে তাহলে আরও অল্প একটু জল দিয়ে বেসন ফেটিয়ে নিবেন।
> বেসনের গোলায় ফুড কালার বা জাফরান মিশিয়ে নিন।
> এবার কড়াইতে ২ কাপ সয়াবিন তেল গরম করুন । বুন্দিয়া ভাজার ঝাঁঝরিতে কিছু গোলানো বেসন নিন, এবার ঝাঁঝরির হাতল কড়াইয়ের ধারে ঠুকে ঠুকে তেলের ভিতর বুন্দিয়া ফেলুন।
>এক বারে বেশি বুন্দিয়া তেলে ছাড়বেন না। বুন্দিয়া বাদামি রঙ হলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপরে রাখুন।
>এবার একটি কড়াইতে চিনির সাথে দেড় কাপ জল দিয়ে সিরা তৈরি করে নিন । গরম সিরায় বুন্দিয়াগুলো ঢেলে দিন। অল্প আঁচে কিছু সময় নাড়ুন। বুন্দিয়া নরম হলে সিরা থেকে তুলে প্লেটে ঢেলে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
Post a Comment