পালটে যাচ্ছে 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নাম
অবশেষে প্রসাধনী দ্রব্য 'হিন্দুস্তান ইউনিলিভার' এর নাম পালতে ্যেটে চোলেছে। বহুদিন ধরেই এই প্রসাধনী ক্রিম ত্বক ফরসা করার জন্য বিজ্ঞাপন দিত। যা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দানা বাঁধে। এরপরই নাম পাল্টানোর সিদ্ধান্ত নেয় সংস্থা।
প্রতীকী ছবি এদিন 'ইউনিলিভার' সংস্থার তরফে একটি টুইটে ক্রিমের নাম পাল্টানোর কথা জানানো হয়। উল্লেখ্য, এই সংস্থাই 'ফেয়ার অ্যান্ড লাভলি' ক্রিম প্রস্তুত করে।
সংস্থা জানিয়েছে, ' ফেয়ারনেস',' হোয়াইটনিং',' লাইটনিং' এমন শব্দগুলিতে তারা সরিয়ে ফেলছে। কারণ সমস্ত রকমের ও সমস্ত বর্ণের ত্বকের জন্যই সংস্থার ক্রিম উপযুক্ত। তাই কোনও বিশেষ বর্ণের উল্লেখ ক্রিমের গায়ে লেখা থাকবে না।
উল্লেখ্য, বহুদিন ধরেই এই ক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে। আর তার জন্য বহু সময়ই জনরোষের শিকার হতে হয় সংস্থাকে।
এমন পরিস্থিতিতে 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নতুন নামকরণ কী হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। আর কয়েকদিনের মধ্যেই নাম পাল্টে বাজারে আসতে চলেছে এই পণ্য।

Post a Comment