আজ জন্মদিনে করিশ্মাকে অনেক অনেক শুভেচ্ছা - The News Lion

আজ জন্মদিনে করিশ্মাকে অনেক অনেক শুভেচ্ছা



কারিশমা কাপুর জন্ম ১৯৭৪ সালের ২৫ জুন। কাপুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেতা রণধীর কাপুর এবং ববিতার প্রথম কন্যা। অনানুষ্ঠানিকভাবে লোলো হিসেবে ডাকা হয় করিশ্মাকে।   সতের বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে রয়েছে, জিগর (১৯৯২), আনাড়ি (১৯৯৩), রাজা বাবু (১৯৯৪), সুহাগ (১৯৯৪), কুলি ন. ১, গোপী কিষাণ (১৯৯৪), সাজান চালে শাশুড়াল (১৯৯৬) এবং জীত (১৯৯৬)।




১৯৯৬ সালে, করিশ্মা  কাপুর তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্য রাজা হিন্দুস্তানী চলচ্চিত্রের জন্যে প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন, এবং পরবর্তীতে দিল তো পাগল হ্যায় (১৯৯৭) রোমান্টিক অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হন ফিজা (২০০০) চলচ্চিত্রে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্যে এবং জুবেইদা (২০০১) চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হন।




 করিশ্মা কাপুর হিন্দি চলচ্চিত্রের একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কারিশমা ১৯৭৪ সালের ২৫শে জুন মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তার ছোট বোন কারিনা কাপুরও একজন অভিনেত্রী। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। বাড়িতে তাকে অনানুষ্ঠানিকভাবে "লোলো" নামে ডাকা হয়। কারিশমার মতে, "লোলো নামটি তার মায়ের পছন্দের ইতালীয় অভিনেত্রী জিনা লোল্লোব্রিজিদার নাম থেকে নেওয়া হয়েছে। আজ তার জন্মদিন। জন্মদিনে করিশ্মাকে অনেক অনেক শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.