মেট্রোরেল পরিষেবা চালুর তোড়জোড় তুঙ্গে - The News Lion

মেট্রোরেল পরিষেবা চালুর তোড়জোড় তুঙ্গে



 দেশজুড়ে শুরু আনলক. ১ তৎপরতা। টানা লকডাউন কাটিয়ে ছন্দে ফিরতে তৈরি গোটা দেশ। তবুও পদে পদে তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনার আতঙ্ক। ধাপে-ধাপে পরিবহণ ব্যবস্থা চালু হতে শুরু করেছে। জোরদার তৎপরতা কলকাতা মেট্রোরেলেও। তবে এবার থেকে মেট্রোয় চড়লে মানতে হবে বেশ কিছু নিয়ম। করোনার সংক্রমণ রুখতে যাবতীয় তৎপরতা নিচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।  ফের কবে ছুটতে শুরু করবে মেট্রোর চাকা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।






তবে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মিললেই পরিষেবা চালু করে দেওয়া হবে।  তবে তার আগে যাত্রী-সুরক্ষাজনিত সবরকম ব্যবস্থা সেরে রাখছে মেট্রোরেল কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মেট্রোর কামরায় যাতে সামাজিক দূরত্ব বজায়ের নিয়ম যাত্রীরা মেনে চলেন সেব্যাপারে তৎপরতা নিচ্ছেন মেট্রোর কর্মীরা।    মেট্রোর কামরায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে আসনে স্টিকার লাগানোর তৎপরতা নিয়েছে কর্তৃপক্ষ।






নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে স্টিকার লাগানো থাকবে। এমনকী কামরার মধ্যে যাত্রীদের দাঁড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট দূরত্ব-বিধি মেনে লাগানো থাকবে স্টিকার।  শুধু কামরাতেই নয়, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মেট্রো স্টেশনগুলিতেও একাধিক পদক্ষেপ করছে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জায়গাতেও স্টিকার লাগানো হয়েছে। বসার আসনে দু’জন যাত্রীর মধ্যে মাঝের আসনটি ফাঁকা রাখা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.