বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে একাধিক রাজ্যে আটকে পড়েছিলেন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। লকডাউনের মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে পরিযায়ীদের নিজেদের রাজ্যে ফেরায় রেলমন্ত্রক। কিন্তু লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেলমন্ত্রক।
সূত্রের খবর, আপাতত বিভিন্ন রাজ্য থেকে গত ৩০ মে পর্যন্ত যত ট্রেন চেয়ে অনুরোধ এসেছে, তা চালিয়েই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। গত কয়েক সপ্তাহে লক্ষ-লক্ষ পরিযায়ীকে তাঁদের নিজেদের রাজ্যে ফেরানো হয়েছে। শুধু রেলপথই নয়, সড়কপথেও রাজ্যগুলি তৎপর হয়ে পরিযায়ীদের বাসের ব্যবস্থা করে তাঁদের নিজেদের রাজ্যে ফিরিয়েছে।
আপাতত ৩০ জুন পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগেই দেশের নানা প্রান্তে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন চলাচল করতে শুরুও করে দিয়েছে। সেই কারণেই পরিযায়ীদের ফেরাতে আলাদা করে শ্রমিক স্পেশাল ট্রেন আর চালাতে চাইছে না রেলমন্ত্রক।\
Post a Comment