কোভিড চিকিৎসা হবে হাওড়ার জয়সওয়াল হাসপাতালে
হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলায় জেলা প্রশাসনের উদ্যোগে এবার উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালকে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হল।
সোমবার থেকেই এটি কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত হবে। ২৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে করোনা আক্রান্তদের চিকিৎসা হবে।
ইতিমধ্যেই এনিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। টি এল জয়সওয়াল হাসপাতালের সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য কোনও রোগী ভর্তি না নেওয়ার জন্য।

Post a Comment