অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত্দেহ উদ্ধার - The News Lion

অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত্দেহ উদ্ধার





অজ্ঞাত  পরিচয়  ব্যাক্তির মৃত্দেহ পুলিশ উদ্ধার করলো। শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রাম এলাকায় ২নং জাতীয় সড়কের ধার থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করে।



পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় বছর চল্লিশের ওই ব্যাক্তির দেহের একটা অংশ বস্তায় ভরা ছিল। দেহের অপর অংশ প্যাকিং বাক্স দিয়ে মোড়ানো ছিল। দেহে আঘাতের চিহ্ন ছিল।





দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে খুন নাকি অন্য কোনো কারণে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.