মহিলার হাতে মহিলা খুন, খুনি মা ও মেয়ে গ্রেপ্তার
মহিলার হাতে মহিলা খুন, খুনি মা-মেয়ে
গ্রেপ্তার। বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের
ঘড়িবাড়ি এলাকার ঘটনা। প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তির জের। জানা গিয়েছে, ৪৪ বছরের সুতপা নাথ গতকাল বৃহস্পতিবার
সন্ধ্যেবেলা প্রতিবেশী মিনু গার্ডওয়াল এবং পূজা গাড়োয়ালের সঙ্গে পারিবারিক অশান্তি বাধে।
এরপর মা ও মেয়ে দুই জন মিলে সুতপা নাথকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চড় ঘুষি মারতে শুরু
করে। কিছু সময় পর মাটিতে
লুটিয়ে পড়ে সুতাপা। তার পর আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
সুতপা
নাথের মৃত্যুর খবর ঘড়িবাড়ি এলাকায় পৌঁছালে
এলাকায় উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা মা ও মেয়েকে ঘরে আটকে
রেখে পুলিশকে খবর দিলে মা মিনু গার্ডওয়াল এবং মেয়ে পূজা গার্ডওয়ালকে গ্রেফতার করে বসিরহাট
থানার পুলিশ।
ধৃত মা ও মেয়েকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এর
পিছনে শুধুই কি পারিবারিক অশান্তি না জমি বিবাদ নাকি পুরনো শত্রুতার জের
রয়েছে সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট
থানার পুলিশ।

Post a Comment