যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়ালো - The News Lion

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়ালো



আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর ফলে করোনায় মৃত্যুর সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটিতে মোট প্রাণহানীকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিন।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার নতুন করে ২৫ হাজার ৪৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে নতুন করে মারা গেছেন ৮৪৯ জন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৩২ জন।




ফরচুনের প্রতিবেদনে বলা হয়, ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা ‘গ্রেট ওয়ার’ নামে ওই বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধে বিজয়ী হলেও প্রাণ হারিয়েছিল দেশটির এক লাখ ১৬ হাজার ৫১৬ জন মানুষ।





এর আগে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা গত শতকে পরাজিত হওয়া ১৬ বছরের দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধে দেশটির যত মানুষ নিহত হয়েছিল, সেই সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এছাড়া ১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধ ও ১৯৬৮ সালের মহামারিতে নিহতের সংখ্যাকেও করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমিত রোগীর সন্ধান মেলে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। দেশটিতে এখনো গড়ে প্রতিদিন ২০ মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.