সৌদি আরবে মসজিদ খুলে দেয়া হয়েছে, কারফিউ প্রত্যাহার - The News Lion

সৌদি আরবে মসজিদ খুলে দেয়া হয়েছে, কারফিউ প্রত্যাহার



আন্তর্জাতিক ডেস্ক :        করোনাভাইরাসের কারণে টানা তিন মাস পর সৌদি আরবের লকডাউন ও কারফিউ শেষ হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল ছয়টা থেকে কারফিউ তুলে নেয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে হজযাত্রা, আন্তর্জাতিক ভ্রমণ ও ৫০ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে বিধি নিষেধ থাকবে।




এরআগে শনিবার (২০) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়।

করোনার বিস্তার ঠেকাতে দেশটির অধিকাংশ শহরেই গত মার্চ মাস থেকে ২৪ ঘণ্টা কারফিউ জারি ছিল। মে মাসে, চলাচল ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার জন্য সৌদি আরব তিন পর্বের একটি পরিকল্পনা ঘোষণা করে। ওই পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন কারফিউ সম্পূর্ণভাবে শেষ হওয়ার কথা।




গত ২৮ মে চলাচল ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ২৩০ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.