শ্রমিকদের নিয়ে বিরোধীদের অভিযোগকে আরও জোরদার করবে নয়া পরিসংখ্যান
বারে বারে বিরোধীরা বলে এসেছেন এই লকডাউন অপরিকল্পতি। সেই অভিযোগকে আরও জোরদার করবে নয়া পরিসংখ্যান। একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেভলাইভ ফাউন্ডেশন জানাচ্ছে লকডাউনের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন পরিযায়ী শ্রমিক। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি পথ নিরাপত্তার ওপর কাজ করে। তাদের হিসেব বলছে দেশ জুড়ে চলা লকডাউনে ১৪৬১টি দুর্ঘটনা ধটেছে। মার্চের ২৫ তারিখ থেকে ৩১শে মে পর্যন্ত, যেখানে ৭৫০ জন মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে ১৯৮ জন পরিযায়ী শ্রমিক।
১৩৯০ জন আহত হয়েছেন বলে জানাচ্ছে ওই সংস্থা। লকডাউনে দুর্ঘটনায় মোট মৃত্যুতে ২৬.৪ শতাংশ পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা নিজেদের বাড়ি ফিরতে চেয়েছিলেন। কখনও ট্রাক বা বাস চালকদের অতিরিক্ত ক্লান্তিতে দুর্ঘটনা, কখনও আবার অতিরিক্ত গতিবেগের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট।রাজ্যগুলির মধ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর হারে ৩০ শতাংশ এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।
এর পরেই রয়েছে তেলেঙ্গানা (৫৬), মধ্যপ্রদেশ (৫৬), বিহার (৪৩), পঞ্জাব (৩৮) ও মহারাষ্ট্র (৩৬)। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনের জেরে একাধিক রাজ্যে আটকে পড়েছিলেন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। লকডাউনের মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে পরিযায়ীদের নিজেদের রাজ্যে ফেরায় রেলমন্ত্রক।
Post a Comment