মুম্বইতে প্রকাশ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ - The News Lion

মুম্বইতে প্রকাশ্যে মানুষের চলাচলে বিধিনিষেধ




 কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসতে চলেছে নিসর্গ। আশঙ্কার কথা মাথায় রেখে মুম্বই উপকূলের তীরবর্তী সমুদ্র সৈকত, পার্ক এরকম খোলা জায়গায় বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  গুজরাত, দমন-দিউ, দাদরা নগর হাভেলি এই সমস্ত জায়গায় ঝড়ের কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।




আপাতত মনে করা হচ্ছে, আজ দুপুরের পরেই এই ঝড় আছড়ে পড়বে। ইতিমধ্যেই গোয়া, সান্তাক্রুজ ও কোলাবায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।  মুম্বই থেকে ১১০ কিমি দূরে আলিবাগের কাছে এই ঝড় আছড়ে পড়বে।  এরফলে সমুদ্রে জলের ঢেউ এর উচ্চতাও ৬ ফুট বৃদ্ধি পাবে।  মঙ্গলবার থেকেই ঝড়ে ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে মানুষজনকে।





মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, “মুম্বই শহরে বাস করা বস্তিবাসীদের, অন্যত্র সরানো হয়েছে”। ইতিমধ্যে গুজরাত উপকূল থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে। প্রাণহানি এড়াতে আরও মানুষজনকে সরানো হচ্ছে। তৈরি রয়েছেন কোস্ট গার্ড এবং ইন্ডিয়ান নেভি। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকেও তৈরি রাখা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.