করোনা সংক্রান্ত সমস্ত আপডেট - The News Lion

করোনা সংক্রান্ত সমস্ত আপডেট




নভেল করোনাভাইরাস। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় ভারতে তৈরি নতুন রেকর্ড, আক্রান্ত ৯ হাজারের বেশি। লকডাউন ৫.০-র চতুর্থ দিনে কনটেনমেন্ট জোন ছাড়া দেশের অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। যদিও ভারত-সহ এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ৬৫ লক্ষ ৬৮ হাজারের গণ্ডি। আর মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৭ হাজার ৯৫৭ জন। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪০০ জনেরও বেশি। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬,৫০৮ জন। মৃতের সংখ্যা ২৭৩। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:




সকাল ৯.১৮:
ভারতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৬ হাজার ৭৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ২ লক্ষ। এখন দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জন।

সকাল ৯.১০: 
এখনও পর্যন্ত পুরো দেশে ৪২ লক্ষ ৪২ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে এক লক্ষ ৩৯ হাজার ৪৮৫টি নমুনা। বৃহস্পতিবার সকালে একথা জানাল আইসিএমআর (ICMR)।

সকাল ৯টা:
পরিযায়ী শ্রমিকদের দুর্দশার প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিপিএমের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন।




সকাল ৮.৫০: 
করোনায় আক্রান্ত হলেন বিখ্যাত ফুটবল ক্লাব বার্সালোনার পাঁচ ফুটবলার।

সকাল ৮.৩০:
 ভারতের প্রতিরক্ষা দপ্তরেও এবার হানা দিল করোনা। আক্রান্ত হলেন দেশের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। এর ফলে মন্ত্রকের ৩৫ জন আধিকারিককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সকাল ৮.৪০:
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কোয়ারেন্টিন সেন্টারে অব্যবস্থার অভিযোগ। এক ঘরেই মহারাষ্ট্র, গুজরাত, চেন্নাই, দিল্লি ফেরত ৮৪জনকে রাখার অভিযোগ। পর্যাপ্ত খাবার না পাওয়া ও টেস্ট না হওয়ার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি জেলা প্রশাসনের।




সকাল ৮.১৪:
ব্রাজিলে ক্রমাগতই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে তালিকার ২ নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে করোনায় আক্রান্ত ৫ লক্ষ ৫৫ হাজার ৩৮৩ জন। মৃতের সংখ্যা ৩১ হাজার ১৯৯। রাশিয়াতেও আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। ওই দেশে ৪ লক্ষ ৩১ হাজার ৭১৫ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫ হাজার ২০৮ জনের। ব্রাজিলে একদিনে ১ হাজার তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সকাল ৮.১০: 
হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালে ছাড়পত্র দিল WHO। কিছুদিন আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই ওষুধটি ব্যবহার করতে বারণ করেছিল তারা। এখন তা প্রত্যাহার করে নেওয়া হল।




সকাল ৭.৫২:
বিশ্ব জুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ৩ লক্ষ, ৮৪ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৯ হাজার ২৩০ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২৭ লক্ষ ৮৯ হাজার ৫৭৩ জন।

সকাল ৭.৩৯:
আজ থেকে কলকাতার রাস্তায় পুরনো ভাড়াতেই বেসরকারি বাস-মিনিবাস। রেগুলেটরি কমিটির আশ্বাসে সুর নরম মালিকপক্ষের। সমস্যার নিশ্চিত সমাধান চায় বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.