বড়বাজারে আগুন - The News Lion

বড়বাজারে আগুন




বড়বাজারে আগুন। দমকল সূত্রে খবর, আজ বেলা সোয়া এগারোটা নাগাদ বড়বাজারের কলুটোয়ায় কাগজের গুদামে আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছায়৷ পরে আরও তিনটি ইঞ্জিন পাঠানো হয়৷ মোট ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷




রাস্তা সরু থাকায় প্রথমে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়৷  এদিন বড়বাজার এলাকার একটি বাড়ির চার তলায় আগুন লাগে৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন আতঙ্ক দেখা দেয়৷ দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে থাকে৷ বাড়িটি পুরনো হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত৷ এক সময় বাড়ির একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়ে৷ তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.