নার্সিং স্টাফদের আন্দোলনের হুমকি, খবর করতে গিয়ে নিগৃহিত সাংবাদ কর্মীরা
সুবীর মন্ডল ; স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের খবর সংগ্রহ করতে এসে নিগৃহিত হতে হলো দুই সাংবাদিককে হসপিটাল সুপারের হাতে। এমনই অভিযোগ উঠেছে। ঘটনাটি নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। এই জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের আন্দোলন হলো।স্বাস্থ্য দপ্তরের কোন নিয়ম মানা হচ্ছে না।
যেখানে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ রয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চার দিন ডিউটি করবার পর সাত দিন ছুটি। এই নিয়ম কোনরকম মানা হচ্ছে না এছাড়াও রোগীদের দেখভাল করতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র গুলো লাগে মাক্স হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড গ্লাভস এগুলো হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ নার্সিং স্টাফদের।সেই আন্দোলন চলছিল আজ।
এই আন্দোলনের খবর সংগ্রহ করতে যান দুই সাংবাদিক সায়ন মোদক ও প্রদীপ মজুমদার। সুপার এর বক্তব্য, বিনা অনুমতিতে কেন তাদের ছবি তোলা হচ্ছে। সুপার নিজে হাতে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ ওঠে। এমনকি সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষন ধস্তা-ধস্তি চলে বলেও অভিযোগ।
নার্সিং স্টাফদের অভিযোগ, তারা করোনা আক্রান্ত রোগীর দেখভাল করতে পারবে তখনই যখন তাদের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা দেওয়া হবে। ডিউটি শেষে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে হবে যে তারা আদৌ কোন আক্রান্ত হয়েছে কিনা। নার্সিং স্টাফদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

Post a Comment