সেলুনে সতর্কতা - The News Lion

সেলুনে সতর্কতা





লকডাউনে কর্মহীন হয়ে রয়েছেন অল্প উপার্জন পেশার সঙ্গে জড়িত বহু মানুষ। তার ওপর চুল দাড়ি কাটার মত স্পর্শ কাতর বিষয়ে সচেতন হতে হয় অনেকটাই। সে কথা সকলের না বুঝলেও,নাদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা বিশ্বজিৎ প্রামানিক বুঝেছেন আগেভাগেই। তাইতো তিনি নজির সৃষ্টি করেছেন জেলার বুকে।




 দীর্ঘদিন থেকে করোনা থেকে ভয় নয়, সতর্ক থাকুন।  সেলুন খুলে মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বাজারের সেলুনের মালিক বিশ্বজিৎ প্রামানিক।  নিজে পড়ছেন মাস্ক সহ সংক্ৰমন  ঠেকানোর পোশাক।  সেলুন  চত্বরে কারও থুতু ফেলা, অনুমতি না নিয়ে সেলুনে প্রবেশ নিষেধ।




একাধিক নিয়ম পালনের  সংগে যারা চুল দাঁড়ি কাটতে আসছেন, তাদের নাম ফোন নম্বর লিখে রাখছেন কারণ, সংক্ৰমন হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন।




যদিও চুল দাঁড়ি কাটতে এসে নিয়ম মানতে দেখে খুশি স্থানীয় মানুষ।  তিনি জানালেন, 'সতর্কতাই হল করোনা থেকে বাঁচার পথ।  তাই এই নিয়ম পালন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.